ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মা-বাবার পর মারা গেছে দগ্ধ শিশু রাফিয়াও

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৫,  5:04 PM

news image

যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বাবা মায়ের মৃত্যুর পর তাদের তিন বছরের শিশু সন্তান রাফিয়াও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।  সে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় মারা যায়।  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ  হয়েছিল। এর আগে একই ঘটনায় চিকিৎসাধীন থেকে তার মা ইতি বেগম (৩০) ও বাবা মো. রিপন মিয়া (৪০) মারা গেছেন। এ ঘটনায় আর কেউ বেঁচে নেই। একে একে দগ্ধ তিনজনই মারা যান।  উল্লেখ্য, গত বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের একটি বাসায় জমা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী, স্ত্রী, সন্তান দগ্ধ হয়েছিলেন। তাদের কে ওই রাতেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম