ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৪,  5:16 PM

news image

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মাছ শিকারের ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গতকাল শনিবার রাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীগুলোতে জারি থাকবে এ নিষেধাজ্ঞা। এ সময়ে সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার, মজুত ও পরিবহন দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট জানা যায়, প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমায় ডিম ছাড়ার লক্ষ্যে সাগর থেকে ঝাঁকে-ঝাঁকে মা ইলিশ পদ্মা-মেঘনা নদীতে ছুটে আসে। মা ইলিশের ডিম ছাড়ার প্রক্রিয়াকে সফল করতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় শরীয়তপুরের পদ্মা-মেঘনার ৮৮ দশমিক ৬ কিলোমিটার এলাকায় কোনো জেলে নামতে পারবেন না। নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যেই পদ্মা-মেঘনা নদীর জেলেরা নৌকা, জালসহ মাছ ধরার সরঞ্জাম তীরে তুলে নিয়েছেন। কিন্তু নিষেধাজ্ঞাকালীন সময়ে পরিবারের ভরণ-পোষণ নিয়ে দুশ্চিন্তায় আছেন জেলেরা। কারো কারো অভিযোগ, প্রকৃত জেলেরা পায় না সরকারের খাদ্য সহায়তা। তবে যারা নিষেধাজ্ঞার সময়ে খাদ্য সহায়তার ৩০ কেজি চাল পান, তা দিয়ে চলে না তাদের সংসার। বিগত বছরের মতো এ বছরও লক্ষ্যমাত্রা অর্জনে নিষেধাজ্ঞাকালীন সময়ে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম