ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

মায়ের কুড়ালের আঘাতে প্রাণ গেলো মেয়ের

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুন, ২০২৪,  10:41 PM

news image

কুমিল্লার বরুড়ায় খাদিজা আক্তার (১৩) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। সোমবার (২৪ জুন) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা আক্তার নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও অভিযুক্ত খুরশিদা বেগম দম্পতির মেয়ে। সে নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আহমেদ বাবলু জানান, যতটুকু জেনেছি খুরশিদা মানসিক ভারসাম্যহীন। সকাল থেকে ঘরে মা-মেয়ে দুইজনই ছিল। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখেন, ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন রয়েছে। পাশে পড়ে আছে কুড়ালটি। জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছেন খুরশিদা। বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত খুরশিদা বেগমকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত করে ঘটনার মূল রহস্য বের করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম