ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

মাহাথির মোহাম্মদ সুস্থ আছেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২২,  9:46 PM

news image

গতকাল হুট করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় এটি ভিত্তিহীন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। গুজবের বিষয়টি উল্লেখ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মাহাথির মোহাম্মদের মেয়ে দাতিন পাদুকা মেরিনা মাহাথির। তিনি কিছুটা বিরক্তির সুরে বলেন, ‘আমার বাবা আগের চেয়ে সুস্থ আছেন।

আপনাদের অতিমাত্রায় কৌতূহলের ফলে আমরা পারিবারিকভাবে উদ্বিগ্ন। দয়া করে মাহাথির মোহাম্মদকে নিয়ে কোনো ভুয়া খবর প্রচার করবেন না। তাকে নিয়ে অতিমাত্রায় খবর প্রচার বন্ধ রাখুন। এই গুজব আমার পরিবারের জন্য হয়রানিমূলক।’ মেরিনা এক বিবৃতিতে বলেছেন, ৯৬ বছর বয়সী মাহাথিরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এমনকি মজাও করছেন। গত ৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ায় প্রথম দফায় হাসপাতালে নেওয়া হয় মাহাথিরকে। ১৩ জানুয়ারি তিনি সেখান থেকে বাড়িতে ফেরেন। ২২ জানুয়ারি অসুস্থ হওয়ায় আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। ৯৬ বছরের মাহাথিরের দুই দফা বাইপাস সার্জারি হয়েছিল। প্রথম দফায় ১৯৮৯ সালে এবং দ্বিতীয় দফায় ২০০৭ সালে। প্রসঙ্গত, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডা. তুন মাহাথির মোহাম্মদ। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮ সালে ৩য় বারের মতো প্রধানমন্ত্রী হয়ে ২ বছর পর ২০২০ সালে পদত্যাগ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম