ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মাশরাফীকে ভালোবেসে নির্বাচনী প্রচারণায় ভোলার যুবক

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২৩,  5:35 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ভালোবাসার টানে ভোলার চরফ্যাশন থেকে নড়াইলে ছুটে এসেছেন পত্রিকা বিক্রেতা যুবক রাজীব। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নড়াইলে পৌঁছান এই ভক্ত। নড়াইলে এসেই তিনি নিজেই মাশরাফীর প্রচার কেন্দ্র খুঁজে বের করেন। এরপর মাশরাফীর বাবা আর তার বন্ধু-বান্ধবদের সঙ্গেও করেন। এ সময়ে নড়াইল চৌরাস্তায় নিজের ছাপানো লিফলেট নিজেই বিক্রি করছেন তিনি। রাজীব বলেন, আমার যখন বয়স ১০ বছর, তখন থেকে ভাইয়ের খেলা দেখি। আমার জীবনের শখ ছিল, ভাইয়ের সঙ্গে একবার দেখা করার। ভাইয়ের সঙ্গে দেখা করতেই আমি এসেছি। ভাইকে বিজয়ী করে নড়াইল থেকে ফিরে যাব।

তিনি আরও বলেন, মাশরাফী ভাইয়ের খেলা আমি অনেক পছন্দ করি। ভাই জনগণকে কাছে টেনে নেন। কোনো অহংকার নেই। এসব দেখে আমি ছুটে এসেছি। এরপর ভাইয়ের বাসায় গিয়েছি। এ সময়ে নিজস্ব অর্থায়নে ১০ হাজার লিফলেট চরফ্যাশন থেকে ছাপিয়ে এনেছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, প্লাস্টিকের একটি ব্যাংক কিনে সেখানে আমি প্রতিদিন ১০ টাকা ১৫ টাকা জমা করি। গত শনিবার ওই ব্যাংকটা ভেঙে আমার ১৭ হাজার টাকা হয়েছে। এরপর আমি প্রেসে যাই এবং মাশরাফী ভায়ের নির্বাচনে প্রচারের জন্য ১০ হাজার লিফলেট ছাপায়ে নিয়ে এসেছি। মাশরাফি ভাইয়ের ভক্ত সারাদেশেই আছে। আমি চরফ্যাশন থেকে ছুটে এসেছি ভাইয়ের ভালোবাসার টানে। আমাকে একবার যদি ভাইয়ের সঙ্গে দেখা করায় দেন, আমার জীবন ধন্য। টাকা দিয়ে ভালোবাসা বিক্রি হয় না। এদিকে ভোলা থেকে আসা এই যুবকের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাকে কিছু টাকাও দিয়েছিলেন মাশরাফীর বাবা, তবে সেই টাকা ওই যুবক নেননি। মাশরাফীকে ভালোবেসে নির্বাচনী প্রচারণা করছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম