ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৬,  10:05 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষ করে চীনের পথে রওনা হয়েছেন। দুই দিনেরও কম সময় মালয়েশিয়ায় সফর শেষে সোমবার (২২ জুন) দুপুরের পর তিনি ও তার সফরসঙ্গীরা বিমানে চীনের পথে রওয়ানা হয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী চীনের উদ্দেশে রওনা হন। এর আগে রোববার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া রওনা হন। বিকেল পৌন ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান আছেন। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী ২৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গেলেও চীন সফরে একজন যোগ হওয়ার কথা আগেই জানানো হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হন তারেক রহমান। এর চার মাস পর বিদেশ সফরে গেলেন তারেক রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম