ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

#

১২ ফেব্রুয়ারি, ২০২৫,  6:55 PM

news image

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যে বাংলাদেশিসহ ৩৭ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্থানীয় একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, মঙ্গলবার মধ্যরাতে সেলাঙ্গর রাজ্যের সারডাং এলাকার পাংসাপুরি তৈমুরের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৩৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইমিগ্রেশন পুলিশ। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে ছাদ ও পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হয়নি তাদের। কেউ কেউ আবার দরজা খুলতে অস্বীকৃতি জানালে দরজা ভেঙে ফেলতে হয়। অভিযানে বিভিন্ন জাতীয়তার মোট ৮২ জন ব্যক্তির তথ্য যাচাই-বাছাই করা হয় এবং এর মধ্য থেকে, ১৯ থেকে ৫০ বছর বয়সী মোট ৩৭ জন অভিবাসীকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়। অভিযানে শনাক্তকৃত অপরাধের মধ্যে রয়েছে পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে বসবাস এবং অন্যান্য অপরাধ। মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘনের দায়ে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নাগরিক। তবে, এ অভিযানে কতজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন, তা জানা যায়নি। অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই আইন প্রয়োগকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল। গ্রেপ্তার অভিবাসীরা বৈধ পাস এবং পরিচয়পত্র ছাড়াই অ্যাপার্টমেন্ট ইউনিটগুলোতে বসবাস করে আসছিলেন বলে বিবৃতিতে জানান ইমিগ্রেশন মহাপরিচালক।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম