ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অবৈধ অভিবাসী আটক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২৪,  5:43 PM

news image

মালয়েশিয়ার জোহর রাজ্যে ১৪৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটকদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন।রোববার (১৪ জুলাই) চারটি অভিযান চালিয়ে বিভিন্ন দেশের এ ১৪৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ। সোমবার (১৫ জুলাই) বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগের পর দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জোহর ইমিগ্রেশনের অ্যানফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তাদের একটি দল অভিযান পরিচালনা করে। চারটি অভিযানে মোট ২০৩ জন প্রবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়। অভিবাসন বিভাগের পরিচালক জানান, আটকদের মধ্যে ১০৮ জনই মিয়ানমারের নাগরিক, যাদের ৯০ জন পুরুষ ও ১৮ জন নারী। ২৭ জন নেপালি পুরুষ, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ৩ জন নারী এবং ৩ জন বাংলাদেশিও আটক হয়েছেন একই অভিযানে। বৈধ কোনো পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট না নিয়েই দীর্ঘকাল অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করে আসায় তাদের আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম