ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মাল্টি ভিটামিনেই স্বাস্থ্য ভালো থাকে

#

লাইফস্টাইল ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২১,  4:43 PM

news image

ভিটামিন খাওয়া নিয়ে আমাদের অনেকেরই কিছু ভ্রান্ত ধারণা আছে। ফলে এমনিতে আপনার যখন প্রয়োজন নেই তখন তা টাকার অপচয় ছাড়া কিছু না। বরং উলটো স্বাস্থ্যের ক্ষতি হয়। ভিটামিন খাওয়া নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা তাহলে জেনে নেয়া যাক: একথা সত্য যে একটা সময়ে ভিটামিনের অভাবে মানুষের স্বাস্থ্যের নানা অবনতি হয়েছে। কিন্তু আজকাল সব ধরণের খাবারেই কিছু ভিটামিন থাকেই। বরং শুধু মাল্টি ভিটামিন খেলে প্রয়োজনীয় অনেক উপাদান থেকেই বঞ্চিত হতে হয়। তাই শুধু মাল্টি ভিটামিনেই স্বাস্থ্য ভালো থাকে এটি ভুল।

খারাপ ডায়েটের বিকল্প মাল্টি ভিটামিন

ডায়েট খারাপ হলেও সমস্যা নেই, মাল্টি ভিটামিন সমাধান করবে। এই ধারণায় অনেকেই মাল্টি ভিটামিন খেয়ে থাকে। কিন্তু মাল্টি ভিটামিন খেলে আপনি ভিটামিনের চাহিদা পূরণ করতে পারবেন। অন্যান্য চাহিদা পূরণ হবেনা। 

ভিটামিন খেলে হৃদরোগের ঝুঁকি কমে

অনেক গবেষক ধারণা করেছিলেন ভিটামিন বি, ই এবং বেটা ক্যারোটিনের মতো অ্যান্টি-অক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষত ফোলাট, ভিটামিন বি-৬, বি-১২ দেহে সিস্টিন ভেঙে ফেলতে সাহায্য করে। ফলশ্রুতিতে হৃদরোগের ঝুঁকি কমে। তবে সেটাও আদপে খুব কার্যকরী হয়নি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। বরং প্রাকৃতিক খাবারের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব। 

ভিটামিন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে

কিছু অতিরিক্ত ভিটামিন পিল খেলে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। তাতে তো বরং ভালো তাইনা? আদপেও তা না। বরং শুধু শুধু টাকার অপচয়। 

ভিটামিন পিলে ক্ষতি নেই

বিশেষজ্ঞরা জানান খাবারে ভিটামিন পেলে তা আপনার জন্যে উপকারী। কিন্তু পিলে ভিটামিন অনেকটা মাদকের ন্যায় কাজ করে। এতে অনেক সময় ক্ষতি হতে পারে। তাই পিল খেলে ক্ষতি নেই এই ভাবনা দূর করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম