ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৬,  7:52 PM

news image

ঢাকার মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারটির ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রমনা থানার এসআই সুশান্ত কুমার খান। তার ভাষ্য, বাইকটি মগবাজার ওয়ারলেসের দিক থেকে উঠে রাজারবাগের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি শান্তিনগরের দিক থেকে মালিবাগ আবুল হোটেলের দিকে যাচ্ছিল। ফ্লাইওভারের ক্রসিংয়ে সংঘর্ষে অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১) গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই সুশান্ত। নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়, তিনি যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিনের বাসা মুগদা এলাকায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম