ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মালিতে সামরিক অভিযানে ‘২০৩ জঙ্গি’ নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ এপ্রিল, ২০২২,  5:20 PM

news image

পশ্চিম আফ্রিকার দেশ মালির সেনাবাহিনী দাবি করেছে—দেশটির মধ্যাঞ্চলে তাদের সামরিক অভিযানে ২০৩ জন জঙ্গি নিহত হয়েছে। সংঘাতপূর্ণ দেশটিতে সহিংসতা কিছুটা বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে মালির সেনাবাহিনী জানায়, সাহেল প্রদেশের মউরা এলাকায় ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সামরিক অভিযান চালানো হয়।

এলাকাটি সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে পরিচিত। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর অভিযান চলাকালে ২০৩ জঙ্গি নিহত এবং ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানানো হয়। তবে, এএফপি সামরিক বাহিনীর দাবি করা নিহতের এ সংখ্যা বা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া খবরের বিষয়টি যাচাই করতে পারেনি। কেননা, মালির সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরপেক্ষ তথ্যসূত্রের ঘাটতি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম