ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২১,  4:32 PM

news image

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার (৮ ডিসেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় বান্দিয়াগারা প্রদেশে হয় এ ঘটনা।আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, নিহতরা সবাই টোগোর নাগরিক। অস্ত্রসহ একটি সামরিক গাড়িতে করে যাচ্ছিলেন শান্তিরক্ষীরা। সে সময়ই ঘটে হামলার এ ঘটনা।

দেশটিতে হামলায় চলতি বছর এই নিয়ে ১৯ শান্তিরক্ষীর মৃত্যু হলো। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, এই জঘন্যতম হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মহাসচিব। মালি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে হামলাকারীরা দ্রুত চিহ্নিত হয়, আর তাদের বিচারের মুখোমুখি করা যায়। উল্লেখ্য, ২০১২ সাল থেকে জঙ্গি নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে মালি। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রায় ১৬ হাজার ৬০০ সদস্য কাজ করছে মালিতে। সূত্র: রয়টার্স, ডয়সে ভেলে, হিন্দুসটান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম