ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মালিতে বাসে জঙ্গি হামলায় ৩১ জন বাস যাত্রী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২১,  5:48 PM

news image

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গিদের হামলায় একটি বাসের অন্তত ৩১ যাত্রী মারা গেছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার মালির মোপতি প্রদেশে ঘটেছে এই ঘটনা। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যাত্রীবোঝাই বাসটি মালির মোপতি প্রদেশের মধ্যাঞ্চলের গ্রাম সংঘো থেকে ১০ কিলোমিটার দূরে বান্দিয়াগারা শহরের একটি বাজারের দিকে যাচ্ছিল।

সপ্তাহে দুই দিন এই রুটে যাত্রী পরিবহনের জন্য বাস চলাচল করে বান্দিয়াগারার নিকটবর্তী শহর বাঙ্কাসের মেয়র মৌলায়ে গুইনদো রয়টার্সকে বলেন, ‘একদল সশস্ত্র জঙ্গি পথিমধ্যে বাসটি থামিয়ে তাতে বন্দুক হামলা করেছে। তাদের গুলিতে ৩১ যাত্রী নিহত হওয়াসহ অনেকেই আহত হয়েছেন।’ মালিতে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেট- উভয়েরই তৎপরতা আছে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি। মোপতির বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, মোপতির যে এলাকায় এই হামলা হয়েছে, সেখানে আল কায়েদা ও ইসলামিক স্টেট- উভয় গোষ্ঠীরই ব্যাপক তৎপরতা রয়েছে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত যে, এটি একটি জঙ্গি হামলা। তবে কারা এই হামলা করেছে তা এখনও জানা যায়নি। আমাদের তৎপরতা অব্যাহত আছে।’ আল কায়েদা ও ইসলামিক স্টেটের সন্ত্রাসের কারণে গত কয়েক বছরে পশ্চিম আফ্রিকার তিন দেশ মালি, নাইজার ও বুরকিনা ফাসোতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ। রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম