ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মালয়েশিয়ায় বন্যায় নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২২,  4:52 PM

news image

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে মৌসুমি বন্যায় মালয়েশিয়ায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। ৭০ হাজারেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানায় কর্তৃপক্ষ। দেশটির সরকারি বার্তা সংস্থা বার্নামা জানায়, কেলান্তান রাজ্যে ৩১ হাজারেরও বেশি লোক বাড়িঘর ছেড়েছেন এবং সপ্তাহান্তে বন্যা শুরু হওয়ার পরে ৩৯ হাজারেরও বেশি বাসিন্দাকে প্রতিবেশী তেরেঙ্গানুতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি সেবা কর্মকর্তারা জানান, এ পর্যন্ত মোট পাঁচজন মারা গেছেন। কেলান্তানের কুয়ালা ক্রাই জেলার বাসিন্দা মুহম্মদ আমেনুদিন বদরুল হিসিয়াম বলেন, পানির স্তরের উচ্চতা বেড়ে প্রায় তিন মিটার বা ১০ ফুট হয়েছে। পার্শ্ববর্তী একটি নদীর পানি বেড়ে প্লাবিত হওয়ায় তিনি পরিবারকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেন৷ স্থানীয় গণমাধ্যমকে বলেন, সোমবার কেলান্তানে চারজন মারা যায়। তাদের মধ্যে তিন বোন বন্যার পানিতে ডুবে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হযন এবং ১৫ মাস বয়সী এক শিশু ডুবে মারা যায়। এ ছাড়া রোববার তেরেঙ্গানুতে প্রবল স্রোতে ভেসে যায় পাঁচ বছর বয়সী আরেক শিশু। বার্নামার খবরে বলা হয়েছে, পাহাং, জোহর ও পেরাক রাজ্যে বন্যাদুর্গতদের সরিয়ে নেওয়া হয়েছে। ৩৩ মিলিয়ন লোকের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বন্যা একটি বার্ষিক ঘটনা, যা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হয়। গত বছরের একই মাসে দেশটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল। এতে অর্ধশতাধিক মানুষ মারা গিয়েছিল এবং আরও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, সরকার দুর্যোগ ব্যবস্থাপনা এবং উদ্ধার কার্যক্রমের জন্য অতিরিক্ত তহবিল দেবে। অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো আনোয়ার মঙ্গলবার সংসদে বলেন, সরকার প্রাথমিকভাবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে ৪০০ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (৯০ মিলিয়ন ডলার) বরাদ্দ দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলেন, তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে বন্যা পরিস্থিতির আকাশ থেকে পর্যবেক্ষণ করবেন। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম