ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মালয়েশিয়ায় প্রবেশের সময় ৩৭ বাংলাদেশি আটক

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই, ২০২২,  4:21 PM

news image

অবৈধভাবে নৌকায় করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ৩৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে সেলাঙ্গরের কুয়ালা সেপাং থেকে আটক করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম ‘স্টার অনলাইন’ এর এক প্রতিবেদনে এই জানানো হয়েছে। মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) মেলাকা ও নেগরি সেম্বিলান অঞ্চলের পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক জানিয়েছেন, এছাড়া অভিযানের সময় তার লোকজন চারজন ইন্দোনেশিয়ানকে আটক করেছে। এরা নৌকায় অভিবাসীদের পাচারের চেষ্টা করেছিল তিনি  বলেন,

“আমাদের রাডার ৩০ জুন রাত ১১টার দিকে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি সনাক্ত করে। এর পরে আমরা অভিযান শুরু করি। আমাদের একটি টহল নৌযান এই এলাকায় পাঠানো হয় এবং আমরা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পাইভ।” ক্যাপ্টেন ইস্কান্দার জানান, নৌকা থাকা ৪১ জনকে এরপর এমএমইএ জেটিতে নিয়ে এসে আটক করা হয়। এ ঘটনায় মানবপাচার বিরোধী এবং অভিবাসী (সংশোধন) আইনে মামলা করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন আছে। সূত্র: স্টার অনলাইন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম