ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মার্কিন প্রতিবেদনে প্রমাণিত, খালেদা জিয়া রাজনৈতিকভাবে আটক: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২২,  8:24 PM

news image

মার্কিন মানবাধিকার প্রতিবেদন প্রমাণ করে যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে আটকে রাখা হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, মার্কিন প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠেছে। ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে এসব মিথ্যা মামলা দায়ের করেছে। একইভাবে, গণতান্ত্রিক চরিত্র নষ্ট করে সরকার একদলীয় শাসন কায়েম করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার ও খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া ও প্রেরণকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে উল্লেখ করা হয়েছে মার্কিন প্রতিবেদনে। আর, র‍্যাব ও ৭ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সেই সত্যকে আরও প্রতিষ্ঠিত করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম