ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলায় ৮ সেনা আহত, পাল্টা জবাবের দাবি পেন্টাগনের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৩,  4:45 PM

news image

ইরাকের আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলায় আমেরিকার বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। রবিবার রাতে এই হামলা হয় এবং এতে আমেরিকার আট সেনা আহত হয়েছে। এর পাশাপাশি ঘাঁটির বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। জেনারেল প্যাট রাইডার বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর ওই এলাকায় একটি এসি-১৩০ বিমান ওড়ানো হয়। অভিযানে একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর ধারণা- ওই গাড়ি থেকে ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।এ ঘটনায় বুধবার সকালেও ইরাকের দুটি স্থাপনায় মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে পেন্টাগন মুখপাত্র জানান। সূত্র: সিবিএস নিউজ, আল জাজিরা, রয়টার্স, ভয়েস অব আমেরিকা, আশরাক আল আসওয়াত

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম