ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৬,  1:10 PM

news image

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশান দিবসে উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা জানান।


মো. আসাদুজ্জামান বলেন, ফ্রিডম অব স্পিচ নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয় সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে।


বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমেই সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।


তিনি বলেন, মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার। তিনি আরও বলেন, এর আগে গণমাধ্যমের সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে আইনটির বিষয়ে।


আইনমন্ত্রী জানান, অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য যেন না ছড়াতে পারে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হবে নতুন সাইবার সুরক্ষা আইনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম