ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মানিকনগরে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  9:44 PM

news image

রাজধানীর মানিকনগর থেকে ছন্দা রায় (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে যাওয়া হয়। ছন্দা রায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এ বছর অর্থনীতিতে মাস্টার্স পরীক্ষা শেষ করেছেন। গত ৮ জুলাই ছন্দার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক উত্তম কুমারের বিয়ে হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন বলেন,

স্থানীয়ভাবে সংবাদ পেয়ে সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকনগরের তাহের টাওয়ারের ৭ম তলা থেকে ছন্দার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর থেকে ছন্দার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন উত্তম। মুঠোফোনে ছন্দাকে না পেয়ে উত্তম বাসায় এসে দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ। পরে তিনি বাড়ির নিরাপত্তাকর্মীকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, ছন্দার লাশ ঝুলে আছে। উত্তম বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম