ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মানিকগঞ্জে গরুবোঝাই ট্রলারডুবি, ৭ টি মৃত গরু উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২২,  9:55 PM

news image

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে গরুবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীর ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি জানান,

নৌপথে বৃহস্পতিবার সকালে দৌলতপুর উপজেলার কয়েকজন খামারি কুরবানির ২৭টি গরু নিয়ে বিক্রির জন্য রাজধানীর গাবতলীর হাটের উদ্দেশে রওনা দেন। কিন্তু ঘিওর উপজোর বাজারের কাছে পুরাতন ধলেশ্বরীর নদীতে এসে গরু বোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় জীবিত অবস্থায় ১৭টি ও মৃত অবস্থায় ৭ টি গরু উদ্ধার করা হয়েছে। বাকি ৩ টি নিখোঁজ রয়েছে। তিনি জানান, গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনায় উপজেলা ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্য উদ্ধারের কাজ করছে। সবগুলো উদ্ধারের পর বলা যাবে ক্ষতির পরিমাণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম