ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী জানাজা শেষে চিরনিদ্রায় অপ্রতিম ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি, কমবে মামলার চাপ ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে, যুবক গ্রেপ্তার আগুন আতঙ্কে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন শতশত রোগী সাগরে লঘুচাপ, দেশের ৮ নদীবন্দরে সতর্কতা ৯ মিনিটের ঝড়ে কানসাসকে উড়িয়ে দিল ফিলাডেলফিয়া

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৬,  1:18 PM

news image

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ দলটির শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।


আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।প্যানেলের অন্য দুই সদস্য হলেন, বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।


উল্লেখ্য, এর আগে গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে গতকাল সোমবার, ১৪ সেপ্টেম্বর রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম