ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২৫,  6:32 PM

news image

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার (২০ জুলাই) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের মধ্যে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হকসহ ১৪ জন এবং কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক পরিচালক জিয়াউল আহসানসহ অপর ১৪ জনকে আদালতে আনা হয়। অন্যদিকে, কাশিমপুরে কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়। এছাড়া সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ৯ মন্ত্রী এমপি বদি ও পুলিশ কর্মকর্তা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট সাত মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয় সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের। তবে প্রসিকিউশন বলছে তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম