ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ব্যক্তির কারাদণ্ড

#

১৬ নভেম্বর, ২০২৩,  8:28 PM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ফসলি জমি থেকে নির্বিচারে মাটি কাটার অপরাধ অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই ব্যক্তিকে ২ দিনের ।বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। উপজেলার বাঘাসূরা ইউনিয়নের কালিকাপুর গ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান জিসান এবং সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তত্ত্ব মতে অভিযান পরিচালনা করে তাদেরকে উভয় দণ্ডে দন্ডিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফহলী জমি থেকে নির্বিচারে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। দন্ডিতরা হলো : বাঘাসূর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের লিচু মিয়ার পুত্র শিবলু মিয়া (৪২), অপর ব্যক্তিরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার হৃদয় (৩৪) এবং কল্টু মিয়া। এ সময় মাধবপুর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করেন। পরে আটকৃতদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, অবৈধ মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম