ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার’ ভিডিও প্রকাশ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৬,  6:06 PM

news image

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার’ মতো একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয় বলে জানিয়েছে সিএনএন। ভিডিওটির ওপর লেখা রয়েছে, ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ এবং ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘পার্প ওয়াক (অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া) করানো হলো।’ এতে দেখা যায়, কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডর দিয়ে হাঁটছেন। করিডরের নীল রঙের কার্পেটে লেখা রয়েছে ‘ডিইএ এনওয়াইডি’, যা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক বিভাগকে নির্দেশ করে। ভিডিওতে আরও দেখা যায়, হাঁটার সময় সেখানে উপস্থিত এক ব্যক্তিকে মাদুরো ‘শুভ নববর্ষ’ বলে শুভেচ্ছা জানান। এই ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

https://x.com/PaulDMauro/status/2007624542156660903

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম