ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মাদারীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে চীনা নাগরিক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  5:09 PM

news image

মাদারীপুরের শিবচরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে শাউমি (৩৮) নামে এক চীনা নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ বাংলাদেশি। শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আড়িয়াল খাঁ সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই চীনা নাগরিক পদ্মা রেলওয়ে প্রকল্পে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পদ্মা রেলওয়ে প্রকল্পের দোভাষী রিয়াজুল ইসলাম রনি জানান, নিহত শাউমি ফরিদপুরের ভাঙ্গা ক্যাম্পে থাকতেন।

পদ্মা রেলওয়ে প্রকল্পে সার্ভেয়ার হিসেবে গত তিন থেকে চার মাস ধরে তিনি কর্মরত রয়েছেন। রনি আরও জানান, শনিবার সকালে তিন বাংলাদেশিসহ শাউমি পিকআপ ভ্যান নিয়ে প্রকল্পের কাজে বের হন। এসময় আড়িয়া লখাঁ সেতুর পাশে একটি ড্রাম ট্রাক তাদের গাড়িটিতে ধাক্কা দেয়। এতে তারা ৪ জনই গুরুতর আহত হন। প্রথমে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চীনা নাগরিককে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শাউমি চীনা নাগরিক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম