ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মাদক মামলা: পরীমণিসহ তিনজনের বিচার শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  6:24 PM

news image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম বুধবার এই আদেশ দেন। এর মধ্য দিয়ে মাদক মামলায় পরীমণির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত। এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ গঠনের শুনানিতে আদালতে পরীমণিসহ অপর অভিযুক্ত দু’জন উপস্থিত ছিলেন। তারা হলেন আশরাফুল ইসলাম ও কবির হোসেন। তারা নিজেদের নির্দোষ দাবি করেন আদালতে। 

মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিরা আদালতে আবেদন করেছিলেন। এই আবেদন নাকচ করেন আদালত।  গত ১২ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালত থেকে বনানী থানায় মাদক আইনে করা মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। এর আগে, ১০ অক্টোবর ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার পরীমণির জামিন মঞ্জুর করেন। মামলার অন্য দুই আসামি কবীর হোসেন ও আশরাফুল ইসলাম দিপুও জামিনে আছেন। গত ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। গ্রেপ্তারের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করা হয়। র‌্যাবের জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে 'মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য' উদ্ধারের কথা বলা হয়। পরীমণিকে গ্রেপ্তারের পর বার বার রিমান্ডে নেওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তোলেন। পরে গত ৩১ আগস্ট বিচারিক আদালত থেকে তার জামিনের আদেশ হয়। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম