ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মাদক মামলায় মডেল পিয়াসার বিচার শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  7:58 PM

news image

রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায়  আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (১১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলমের আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর মাধ্যমে এ মামলার বিচার শুরু হলো। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সায়েদুর রহমান বিষয়টি জানিয়েছেন।  ২০২১ সালের ১ আগস্ট রাতে রাজধানীর বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানাসহ তিন থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি সকল মামলায় জামিনে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম