ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মাদক কারবারের টাকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৫,  4:52 PM

news image

রাজধানীর শাহবাগে মাদক কারবারের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. মোবারক (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) শিশু পার্কের সামনে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহতর স্ত্রী লামিয়া আক্তার জান্নাত বলেন, আমার স্বামী অবৈধ গাজা ব্যবসায়ে জড়িত ছিলেন। নবী নামে এক ব্যক্তির থেকে গাজা নিয়ে বিক্রি করতেন তিনি। আজকে সেই গাজা বিক্রির টাকা উঠানোর জন্য রাতুল ও রাজুসহ আরও তিনজনের কাছে আমার স্বামীকে পাঠান নবী। কিন্তু তারা টাকা না দিলে কথা কাটাকাটি হয়। তিনি আরও জানান, একপর্যায়ে তারা আমার স্বামীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম