ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

মাত্র এক ভোট পেলেন এমবাপ্পে!

#

স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট, ২০২৩,  4:55 PM

news image

চলতি মৌসুমের জন্য পিএসজির অধিনায়ক নির্বাচিত হয়েছেন ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওস। অন্যদিকে, প্যারিসের ক্লাবটিতে সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে বিবেচিত কিলিয়ান এমবাপ্পে সতীর্থদের সমর্থন পাননি বলেই চলে। অধিনায়ক নির্বাচনে মাত্র একটি ভোট পেয়েছেন তিনি। আর সেটি তার ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমির। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসের খবরে বলা হয়, পিএসজি কোচ লুইস এনরিকে নতুন অধিনায়ক নির্বাচনের ভার খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছিলেন। খেলোয়াড়েরা গোপন ব্যালটে ভোট প্রদান করেন। সাধারণত ফুটবলে একটি ক্লাবের ৪ জন অধিনায়ক ঠিক করে রাখা হয়। মূল অধিনায়ক চোট বা নিষেধাজ্ঞায় না খেলতে পারলে অথবা ম্যাচের মধ্যে বদলি হলে অপরজন অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে থাকেন। পিএসজির খেলোয়াড়দের ভোটের ভিত্তিতেও চারজনকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মার্কিনিওস, যিনি ২০২০ সালে তখনকার অধিনায়ক থিয়াগো সিলভা যাওয়ার পর থেকেই নেতৃত্বে ছিলেন। মার্কো ভেরাত্তির পর স্কোয়াডের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ও এই ব্রাজিলিয়ান। মার্কিনিওসের অবর্তমানে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরবেন যথাক্রমে দানিলো পেরেইরা, প্রেসনেল কিমপেম্বে ও এমবাপ্পে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম