ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৬,  8:55 PM

news image

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকালে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করতে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী, বিডা চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা ও সমুদ্রভিত্তিক অর্থনীতির কৌশলগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এরপর চট্টগ্রামের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে তিনি রওনা করেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে মহেশখালীবাসীর মধ্যে উচ্ছাস-উদ্দীপনা দেখা যায়। অনেকে বিভিন্ন দাবি নিয়ে সড়কের দুই পাশে দাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা না হলেও তাদের দাবিগুলো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন। এর আগে, সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর দেওয়ার কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম