ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

মাঠে ফেরা হচ্ছে না হেনরির

#

স্পোর্টস ডেস্ক

২৩ মার্চ, ২০২৫,  5:13 PM

news image

সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ডাইভ দিয়ে ক্যাচ নেয়ার সময় ডান কাঁধে আঘাত পেয়েছিলেন ম্যাট হেনরি। এই ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ১০ উইকেট শিকারী এই কিউই পেসার। এরপর পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তার। কিন্তু ডান কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় মাঠে ফেরা হচ্ছে না তার। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। এনজেডসি জানায়, ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না হেনরি। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। হেনরির বিকল্প হিসেবে দলে থাকছেন জাকারি ফকস। শুধুমাত্র সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছিল তাকে। এবার সিরিজের শেষ দুই ম্যাচও খেলবেন ফকস। প্রথম দুই ম্যাচে ৪৩ রানে ১ উইকেট নেন এই ডান-হাতি পেসার। তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পাননি ফকস। দলে জায়গা ধরে রেখেছেন উইল ও’রুর্ক। শুধুমাত্র সিরিজের প্রথম তিন ম্যাচের দলে ছিলেন তিনি। কিন্তু কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেসারের। সিরিজের শেষ দুই ম্যাচেও রাখা হয়েছে ও’রুর্ককে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচেই খেলেছেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল, স্পিনার ইশ সোধি ও পেসার জ্যাকব ডাফি। দু’টি করে ম্যাচ খেলেন জেমস নিশাম ও বেন সিয়ার্স।  সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। আগামীকাল চতুর্থ ও ২৬ মার্চ সিরিজের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে। 

নিউজিল্যান্ড দল : মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মিচেল হে (উইকেটরক্ষক), টিম রবিনসন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, জাকারি ফকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, জ্যাকব ডাফি, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স ও ইশ সোধি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম