ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মাঠে প্রকাশ্যে শাহজাদের ধূমপান, যুক্ত হলো ডিমেরিট পয়েন্ট

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:45 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দিনের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু তাতেও হানা দেয় বৃষ্টি। এসব কিছুর মাঝেই মাঠে ধূমপান করে আলোচনায় ঢাকার আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি ভঙ্গ করায় তাকে তিরস্কার করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। এক বিবৃতিতে বিসিবি জানায়, শাহজাদের কার্যক্রম বোর্ডের আচরণ বিধির ২.২০ নম্বর ধারা ভঙ্গ করেছে।

ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের দেওয়া শাস্তি শাহজাদ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। উল্লেখ্য, শুক্রবার সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচের পর মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচও পণ্ড হয়ে যায়। তবে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে ঢাকা ও কুমিল্লার খেলোয়াড়রা মাঠ দেখতে নেমেছিলেন মিরপুরের সবুজ ঘাসে। সেখানে রি-ইউনিয়ন হয়ে যায় তিন আফগানিস্তান ক্রিকেটারের। কুমিল্লার হয়ে খেলতে এসেছেন করিম জানাত। ঢাকায় খেলছেন মোহাম্মদ শাহজাদ ও ফজল হক ফারুকি। কিন্তু মোহাম্মদ শাহজাদ সেখানে এক বিতর্কের জন্ম দেন। জ্যাকেটের পকেট থেকে ভেপ বা ই-সিগারেট বের করে মাঠে প্রকাশ্যে ধূমপান করেন তিনি। একাধিকবার তাকে এই কাজ করতে দেখা যায়। সেই ধোঁয়ার কুন্ডুলি পাকিয়ে ওপরে উঠতে দেখা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম