ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

মাঠে আঘাত পেয়ে স্প্যানিশ গোলরক্ষকের মৃত্যু

#

স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  5:36 PM

news image

স্পেনে পঞ্চম বিভাগের ম্যাচে খেলতে নেমে জীবন হারালেন ১৯ বছর বয়সি গোলরক্ষক রাউল রামিরেস। সোমবার (২৯ সেপ্টেম্বর) কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ) গোলরক্ষক রাউল রামিরেসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গত শনিবার কলিন্দ্রেস ক্লাবের হয়ে রেভিলার দলের বিপক্ষে খেলতে নেমেছিলেন রামিরেস। ম্যাচ চলাকালীন তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেন এবং পরে মৃত্যু নিশ্চিত হয়। ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ভাগ্যবশত রামিরেসের আঘাতের ফলে তিনি জীবন হারিয়েছেন। পরিবারের ইচ্ছায় তার অঙ্গদান করা হয়েছে। রামিরেসের কোচ রাফা দে পেনা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন, আজ আমাদের এমন খবর জানাতে হচ্ছে, যেটি আমরা কখনোই চাইনি। রামিরেসের স্মৃতিতে তিন দিনের শোক ঘোষণা করেছে আরএফসিএফ। এছাড়া, আগামী সপ্তাহে সমস্ত ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম