ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন

#

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬,  5:30 PM

news image

ফুটবল মাঠে ম্যাচ চলাকালীন হঠাৎ লুটিয়ে পড়ে মারা গেলেন পর্তুগিজ মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। মাত্র ২৫ বছর বয়সেই তার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পর্তুগিজ ফুটবলে।


লিসবনে তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে শীর্ষ বিভাগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলছিলেন কাস্ত্রো। ম্যাচের একপর্যায়ে আচমকাই মাঠে পড়ে যান তিনি। দ্রুত চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত মাঠেই তার মৃত্যু হয়।


কাস্ত্রোর মৃত্যুর পর সঙ্গে সঙ্গে ম্যাচটি বাতিল করা হয়। হৃদয়বিদারক এই ঘটনায় শোক প্রকাশ করেছে দুই ক্লাবসহ লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন।


এক বিবৃতিতে কেভিনের পরিবার, স্বজন, বন্ধু ও তার সঙ্গে সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন।


কাস্ত্রোর ফুটবল ক্যারিয়ারের বড় একটি অধ্যায় কেটেছে ইংল্যান্ডে। ২০২১ সালে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের যুব দলে যোগ দেন তিনি। পরে ক্লাবটির মূল দলেও খেলার সুযোগ পান এই মিডফিল্ডার।


লিগ কাপের ম্যাচে আর্সেনালের বিপক্ষে খেলেই সিনিয়র ফুটবলে অভিষেক হয়েছিল কাস্ত্রোর। এরপর ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডের হয়ে খেলেছেন তিনি। ২০২৩ সালে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ছাড়েন এই তরুণ ফুটবলার।


কাস্ত্রোর আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে তার সাবেক ক্লাব ওয়েস্ট ব্রমউইচ। তার স্মরণে বার্নলির বিপক্ষে ম্যাচে দলের খেলোয়াড় ও স্টাফরা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবেন।


মাত্র ২৫ বছর বয়সে ফুটবল মাঠেই কাস্ত্রোর জীবন থেমে যাওয়ার ঘটনায় সতীর্থ, সাবেক ক্লাব ও সমর্থকদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।


সূত্র : গোল ডট কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম