ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মাটি খুঁড়ে উদ্ধার হলো ব্যাংকের চুরি যাওয়া ৬ লাখ টাকা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২৩,  9:55 PM

news image

সুনামগঞ্জে মাটি খুঁড়ে উদ্ধার করা হলো ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের চুরি হওয়া প্রায় ছয় লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকায় ব্যাংকের স্টাফসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ মে) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাও গ্রামের আব্দুর রশীদের ছেলে সোহেল রানা (২২) ও একই গ্রামের জিন্নত আলীর ছেলে আলী আজগর (২০)। সোহেল রানা ব্যাংকের স্টাফ। পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, শুক্রবার (২৬ মে) রাতে সদর উপজেলার মঙ্গলকাটা বাজারের ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক থেকে নগদ সাড়ে নয় লাখ টাকা ও অফিসের একটি ল্যাপটপ ও সিসি ক্যামেরার ডিভিয়ার চুরি হয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। এরপর পুলিশ চুরির ২৪ ঘণ্টার ভেতরে চোর শনাক্ত করতে সক্ষম হয় এবং তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি আরও বলেন, তাদের দেওয়া তথ্যমতে একটি নির্মাণাধীন ভবনের মাটি খুঁড়ে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা ও ল্যাপটপ উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারেও অভিযান অব্যাহত আছে। এ সময় সংবাদ সম্মেলন সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও ডিবির ওসি নন্দন কান্তি ধর উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম