ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মাছ ধরার নৌকায় কুয়েতে ঢুকে পড়ে আইআরজিসির ৪ সদস্য

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে, ২০২৬,  5:07 PM

news image

মাছ ধরার নৌকায় করে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে আটক হয়েছেন ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) চার সদস্য। কুয়েত সরকার দাবি করেছে, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে আইআরজিসির সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, আটক চারজনের মধ্যে দুজন নৌবাহিনীর কর্নেল, একজন ক্যাপ্টেন এবং একজন লেফটেন্যান্ট কমান্ডার রয়েছেন। তাদের কুয়েতের বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। কুয়েতের বৃহত্তম দ্বীপ বুবিয়ান ইরানের উপকূলের কাছাকাছি অবস্থিত। গত ১ মে একটি মাছ ধরার নৌকায় করে তারা দ্বীপটিতে প্রবেশের চেষ্টা চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়, কুয়েতি বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় দেশটির এক নিরাপত্তা সদস্য আহত হন। এ সময় আইআরজিসির দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হন। এর আগে ৩ মে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সমুদ্রপথে অনুপ্রবেশের চেষ্টা চালানোর অভিযোগে চারজনকে আটকের কথা জানিয়েছিল। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকে কুয়েতে ইরান-সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশটিতে ‘সন্ত্রাসী সংগঠনে’ অর্থায়নের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে সাবেক কয়েকজন আইনপ্রণেতাও ছিলেন। সূত্র: দ্যা নিউজ আরাব

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম