ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

মাঙ্কিপক্স: ফ্রান্সে ২ হাজার ১৭১ জন আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট, ২০২২,  5:22 PM

news image

ফ্রান্সে মাঙ্কিপক্সে দুই হাজার ১৭১ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঁসোয়া ব্রাউন এ তথ্য জানিয়েছেন। ব্রাউন ফরাসি পার্লামেন্টে জানিয়েছেন, ফ্রান্স এই রোগের বিরুদ্ধে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে একটি। এ পর্যন্ত ৪২ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, টিকার যে মজুদ রয়েছে তা ফ্রান্সের প্রায় দুই লাখ ৫০ হাজার মানুষকে দেওয়ার জন্য যথেষ্ট। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, বিশ্বের ৭৮টি দেশের ১৮ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য পরিস্থিতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। ইউরোপের আরেক দেশ স্পেনে তিন হাজার ৭৫০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম