ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

মাগুরায় প্রতিপক্ষের হামলায় আ.লীগ কর্মী খুন

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  8:15 PM

news image

মাগুরায় প্রতিপক্ষের হালায় জায়েদ জোয়াদ্দার (৫০) নামে আওয়ামী লীগের এক কর্মী খুন হয়েছেন। তিনি সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। রোববার (৫ ফেব্রুয়ারি) হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজাহারুল হক বিষয়টি নিশ্চিত করেন। নিহত জায়েদ জেলা সদরের হাজিপুর ইউনিয়নের মসিয়ার জোয়াদ্দারের ছেলে।চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজাহারুল হক আখরোট জানান, হাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আরজু মোল্লা ও হাজীপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর তাহাজ্জত হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য জায়েদের সামাজিক বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় একটি মাঠে নিজ জমিতে সার দেওয়ার সময় প্রতিপক্ষ আরজু ও তাহাজ্জতের লোকজন সংঘবদ্ধ হয়ে জায়েদের ওপর হামলা করে। সে সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ও পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে ভোরের দিকে জায়েদের মৃতু হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় জায়েদ নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মরদেহের ময়নাতদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম