ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:45 PM

news image

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার রাত পৌনে ৯টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন সদর উপজেলার গৌরীচরণপুর এলাকার পিকুল বিশ্বাসের ছেলে সানী বিশ্বাস (২০) ও একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহীব বিশ্বাস (১৮)। পুলিশ জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে বাড়ি ফিরছিল। এসময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে, সদর উপজেলার নড়িহাটি এলাকায় অটোরিকশা উল্টে চালকের আসনে থাকা ফারুক (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। সে ওই গ্রামের জাহিদ মিয়ার ছেলে। তবে সে কেন অটোরিকশা চালাচ্ছিল, তা জানা যায়নি।  মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম