ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মাউন্ট মঙ্গানুই টেস্ট: শান্ত-জয়ের ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০২ জানুয়ারি, ২০২২,  4:48 PM

news image

নতুন বছরে পারফরম্যান্স দিয়ে সব সমালোচনার জবাব দেওয়া হবে, বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো এমন প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছেন। নয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে তাদেরই বিশ্ব মানের পেসারদের বিপক্ষে বাংলাদেশি টপ অর্ডার ব্যাটারদের এত দুর্দান্ত শুরু! মাউন্ট মঙ্গানুই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়।

শান্ত অপরাজিত আছেন ৬৩ রান নিয়ে। আর নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ক্যারিয়ারের প্রথম অর্ধশত তুলে নিয়েছেন ওপেনার জয়। আর বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৪৩ রান। গতকাল মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিনই নিউজিল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। আজ রবিবার (২ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুরু থেকেই সেই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশি বোলাররা। ফলে ৩২৮ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত দারুণভাবে ব্যাট করছে টাইগাররা। এদিন শুরুতে নেমে বাংলাদেশকে ভালো একটি শুরু এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তাদের দুজনের জুটি থেকে এসেছে ৪৩ রান। সব ফরম্যাট মিলিয়ে শেষ কবে বাংলার ওপেনিং জুটি এত রান করেছে তা খুঁজতে গেলে অনেকটা পেছনে ফিরে যেতে হবে। আউট হওয়ার আগে ৫৫ বল মোকাবিলায় ২২ রান করেছেন সাদমান। নিল ওয়াগনারের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন এই ওপেনার। এরপরের গল্পটা কেবল নাজমুল শান্ত ও মাহমুদুল হাসান জয়ের। কিউই বোলারদের ধৈর্য্য পরীক্ষা নিয়ে সমানতালে লড়ে যাচ্ছেন এই দুই ব্যাটার। এরই মধ্যে শতরানের জুটি গড়ে তুলেছেন তারা। পুরো টেস্ট মেজাজে ব্যাট করছেন জয়। এই রিপোর্ট লেখার সময় তার সংগ্রহ ১৭৫ বল মোকাবিলায় ৫৩ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম