ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মাউন্ট মঙ্গানুই টেস্টে: ১৩০ রানের লিড থামল বাংলাদেশের ইনিংস

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২,  4:52 PM

news image

প্রথমঘণ্টা ভালোভাবেই পার করে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলী রাব্বি। জুটিতে একশ রানের লিডও পার করে ফেলে টাইগাররা। পানি পানের বিরতির পরের ৪০ মিনিটে সব শেষ, বাকি ৪ উইকেট হারিয়ে ৪৫৮ রানে প্রথম ইনিংসে থেমেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে ৩২৮ রানে থামিয়ে দেয়া কিউইদের বিপক্ষে ১৩০ রানের লিড তুলেছে মুমিনুল হকের দল। লাঞ্চ বিরতির খানিক আগে দ্বিতীয় ইনিংসে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। সফরকারীদের চেয়ে এখনো ১২০ রানে পিছিয়ে স্বাগতিকরা।

টম ল্যাথাম ১০ রান ও উইল ইয়াং রানের খাতা না খুলে উইকেটে আছেন। মঙ্গলবার খানিক আতঙ্ক নিয়ে শুরু হয় সকাল। মিরাজের জোড়া রিভিউতে বিপদ কাটে। দিনের তৃতীয় ওভারে রাচিন রাভিন্দ্রের করা তৃতীয় বলে সুইপ খেলতে গিয়েছিলেন মিরাজ। বল প্যাডে আঘাত হানে। লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন টাইগার ব্যাটার। টিভি রিপ্লেতে দেখা যায় বল প্যাডে লাগার আগে তার গ্লাভসে চুমু দিয়ে গেছে। পরের ওভারে ওয়াগনারের করা তৃতীয় বলেও মিরাজের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন ওঠে। আম্পায়ার যথারীতি আঙুল তুলে নেন। আবারো রিভিউ নেন টাইগার ব্যাটার। এদফা বল তার ব্যাটে লেগেছিল। চতুর্থ দিনের প্রথম সেশনের সকালটা রাঙাচ্ছিলেন মিরাজ-রাব্বি। তাদের ৭৫ রানের জুটি দলকে অনেকটা চালকের আসনে বসিয়েছে। দারুণ খেলতে থাকা মিরাজ ফিফটির কাছে চলে যান। সাউদির অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে থামতে হয়। ৮৮ বলে ৮ চারে ৪৭ রান করে ব্লান্ডেলের গ্লাভসে জমা পড়েন। রাব্বিও বেশিক্ষণ টিকতে পারেননি। জেমিসনের লেগ স্টাম্পের উপরে করা বলে ফ্লিক করতে গেলে ব্যাটের ছোঁয়া পায়। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে ব্লান্ডেল ক্যাচ নেন। ৮৫ বলে এক চারে ২৬ রানের ইনিংস থামে। পরে ৫ রান করা তাসকিনকে বোল্ড করেন সাউদি। শেষ ব্যাটার হিসেবে শরিফুল ইসলাম বোল্ড হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি, তার স্টাম্প এলোমেলো করে দেন বোল্ট। ৮৫ রানে ৪ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। নিল ওয়াগনার নেন ৩ উইকেট। টিম সাউদি ২টি ও কাইল জেমিসন একটি উইকেট পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম