ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৫,  5:15 PM

news image

চলছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে পুনরায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ১২ দিনের ছুটি ও দুই দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে আজ বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হয়েছে। কলেজটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রথম দুই দিন প্রতিষ্ঠানটিতে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিং পরিচালিত হয়। তবে আজ থেকে নিয়মিত ক্লাস ধাপে ধাপে চালু হচ্ছে। পাশাপাশি আগামী তিন মাস ধরে চলবে মনোসামাজিক কাউন্সেলিং কার্যক্রম। মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীদের মানসিকভাবে সমর্থন দেওয়া। কাউকে জোর করে ক্লাসে আনা হয়নি, বরং অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনা হচ্ছে।” তিনি জানান, দুর্ঘটনার দিন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মানসিক প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়েছে। তাই তাদের জন্য বিশেষ মনোযোগ দিয়ে কাউন্সেলিং সেশন পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে ধারাবাহিকভাবে একাধিক সেশনও দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম