ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৫,  9:32 PM

news image

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) মারা গেছে। এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বেলা ১টা ৫২ মিনিটে সে মারা যায়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। জানা গেছে, মাহতাব রহমান স্কুলটির সপ্তম শ্রেণিতে ইংলিশ ভার্সনে পড়ত। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। উত্তরা এলাকায় থাকত পরিবারটি। উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ৩২ জন। এ দুর্ঘটনায় এখনো ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম