ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: এবার শোক জানাল ইংলিশ ক্লাব ম্যানইউ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  4:52 PM

news image

রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্ববাসীকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু। এই ঘটনায় শোক জানিয়ে শুক্রবার নিজেদের ফেসবুক পেইজে বার্তা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটি জানান্য-  “ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনায় যারা আক্রান্ত হয়েছে, তাদের প্রতি ভালোবাসা ও সমবেদনা। যাদের আমরা হারিয়েছি, তাদের প্রতি আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করতে পারেন, সেই প্রার্থনা করি।” এর আগে, গত বুধবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা বাংলাদেশে তাদের সমর্থকগোষ্ঠীকে পাঠানো এক চিঠিতে শোক প্রকাশ করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম