ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মাইক্রোসফট, গুগলকে চ্যালেঞ্জ ইলন মাস্কের

#

আইটি ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৩,  4:39 PM

news image

গুগল ও মাইক্রোসফটের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনলেন টুইটার প্রধান ইলন মাস্ক। তিনি বলেছেন, এই দুই সংস্থা তাদের তৈরি নতুন কৃত্রিম মেধার প্রযুক্তিকে মিথ্যা কথা বলা শেখাচ্ছে। আর এটিকে চ্যালেঞ্জ করে ইলন মাস্ক ঘোষণা দিলেন, অচিরেই সেই মিথ্যার পর্দা সরাবেন তিনি। তার জন্য এক বিশেষ প্রযুক্তি তৈরির কাজও শুরু করেছেন। কৃত্রিম মেধার যে প্রযুক্তির কথা বলেছেন টুইটার প্রধান, তার নাম চ্যাটজিপিটি। যাকে নিয়ে সোরগোল পড়ে গেছে প্রযুক্তির দুনিয়ায়। নামে কৃত্রিম মেধা হলেও আগাগোড়া মানুষের মতোই বুদ্ধির প্রয়োগ তার।

অনায়াসে নিজে থেকেই লিখে ফেলতে পারে চিঠি, আবেদনপত্র এমনকি, রচনাও। ইলন মাস্কের দাবি, এই কৃত্রিম মেধার প্রযুক্তিকে মিথ্যা কথা বলাও শেখানো হচ্ছে। আর তা করছে গুগল আর মাইক্রোসফটের মত বড় বড় সংস্থা। তাই তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে তিনি তৈরি করতে চলেছেন এক নতুন কৃত্রিম মেধার প্রযুক্তি, যার নাম ট্রুথ জিপিটি। ইলন মাস্ক জানিয়েছেন, এই ট্রুথ জিপিটির কাজ হবে সত্যের অনুসন্ধান করা। এক সাক্ষাৎকারে মাস্ক জানিয়েছেন, গুগল আর মাইক্রোসফট কৃত্রিম মেধার ব্যবহারজনিত যে নিরাপত্তা বিধি, তা অনেকাংশেই লঙ্ঘন করেছে। তাই সহজ সরল সত্যকেই তাদের বিরুদ্ধে নিজের অস্ত্র বানাতে চলেছেন তিনি। সূত্র: রয়টার্স, ফক্সনিউজ, দ্য ভার্জ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম