ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মহাসমাবেশের পর নিজ এলাকায় অবস্থান করবেন নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩,  4:28 PM

news image

-বিএনপির বিজ্ঞপ্তি

আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। এ উপলক্ষে নেতাকর্মীদের নতুন একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশের পরদিন অর্থাৎ ২৯ অক্টোবর থেকে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য ঢাকাসহ দেশব্যাপী সব পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। মহাসমাবেশ থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচিসমূহ সফল করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীরা ২৮ অক্টোবরের পরে নিজ নিজ এলাকায় অবস্থান করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম