ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মহার্ঘ ভাতার বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৫,  6:58 PM

news image

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিয়েছে আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে বিষয়টি আসার পর দেওয়া হবে কিনা না সিদ্ধান্ত নেবো। এরপর ঘোষণা দেবো। তিনি আরও বলেন, বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে তা অনেক আগের সিদ্ধান্ত ছিল। এ সময় রোজায় যেন ঘাটতি না হয় সেজন্য চাল, গমের মজুদ নিশ্চিত করা হবে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ। রেলের কর্মচারীদের দাবির বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি যতটুকু পূরণ করা সম্ভব করা হয়েছে। ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে। এর বাইরের যেসব দাবি তা পূরণ করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম