ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭ জন জাতীয় বার্নে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  10:02 PM

news image

রাজধানী মহাখালীর আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮),খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মহাখালী এলাকা থেকে পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় সাতজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের হাসপাতালে নিয়ে আসা নিয়াজ মাহমুদ নামের এক ব্যক্তি জানান, দুপুর ১টার দিকে মহাখালীর আমতলীর গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের কর্মচারীসহ মোট সাতজন দগ্ধ হয়। পরে আমরা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।  জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের মুখপাত্র তালহা বিন জসিম এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমরা খোঁজ নিয়েছি। আমাদেরকে কেউ কিছু জানায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম