ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

মহাকাশে প্রথম নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২২,  4:42 PM

news image

দ্বিতীয় প্রচেষ্টার পর কক্ষপথে সফলভাবে দেশের প্রথম অভ্যন্তরীণ রকেট উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ উপকূলের নারো স্পেস সেন্টার গোহেউং উৎক্ষেপণকেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে বিশ্বে সপ্তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করল দক্ষিণ কোরিয়া। খবর নিউইয়র্ক টাইমস'র। স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুন) বিকেল ৪টায় রকেটটি উৎক্ষেপণের ২ মিনিট ৩ সেকেন্ড পর এর প্রথম অংশটি বাকি রকেট থেকে আলাদা হয়ে যায়। তিন ধাপে রকেটটি ৭০০ কিলোমিটারের কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয়। এটি কোরিয়ার যুগান্তকারী পদক্ষেপ, যা দেশটিতে মহাকাশ প্রযুক্তির এক নতুন যুগের সূচনা। যদিও গত বছরের অক্টোবরে প্রথম উৎক্ষেপণ করে তিন পর্যায়ের ইঞ্জিনটি দ্রুত বন্ধ হয়ে যাওয়ায় স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে স্থাপন করা যায়নি। মহাকাশে নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণের এই সাফল্য ২০৩১ সালের মধ্যে চাঁদে একটি চন্দ্র মডিউল অবতরণ করার জন্য দক্ষিণ কোরিয়ার মহাকাশ উচ্চাকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলবে বলে আশা করছে দেশটির বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম