ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মহসিন খানের আত্মহত্যার কারন জানালেন পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  6:45 PM

news image

একাকিত্ব ও হতাশা থেকেই ফেইসবুক লাইভে এসে বুধবার রাজধানীতে নিজের ফ্ল্যাটে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ব্যবসায়ী আবু মহসিন খান। প্রাথমিকভাবে পুলিশ এটাই ভাবছেন। তিনি চলচ্চিত্র অভিনেতা রিয়াজের শ্বশুর বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্যে মহসিন খানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাতে আবু মহসিন খান ফেইসবুক লাইভে এসে তার দীর্ঘদিনের একাকিত্ব, অসুস্থতা এবং হতাশার কথা জানান।

তিনি লাইভে এসে সবার কাছে শেষ বিদায় জানিয়ে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেন। তবে তার আত্মহত্যার জন্য কাউকে দায়ী করেননি মহসিন খান। পুলিশ বলছে, ধানমন্ডি ৭ নম্বর রোডের ওই এপার্টমেন্টের একটি ফ্ল্যাটে একাই বাস করতেন ব্যবসায়ী মহসিন খান। একাকিত্ব এবং হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। মহসিন খানের একমাত্র ছেলে দেশের বাইরে এবং মেয়ে তার স্বামী চলচ্চিত্র অভিনেতা রিয়াজের সঙ্গে ঢাকাতেই থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম